শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে মাহমুদউল্লাহ, মোস্তাফিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ দল। সঙ্গে থাকবে হাই-পারফম্যান্স দলও। এই সফরে টাইগাররা খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে দীর্ঘ প্রস্তুতি রয়েছে শ্রীলঙ্কায়।

যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এখনও কোনো দল ঘোষণা করেনি। তবে ক্রিকেট ভিত্তিক সাইট ‘ক্রিকবাজ’ দিয়েছে ২৭ জনের প্রাথমিক দল।

২৭ সদস্যের দলে রাখা হয়েছে ৯ পেসার। এই দলে রাখা হয়েছে টেস্ট দলের চুক্তির বাইরে থাকা মোস্তাফিজুর রহমান। রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকেও।

ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, হ্যাঁ, শ্রীলঙ্কা সফরের জন্য আমরা মাহমুদুল্লাহকে রেখেছি। তবে এটা আপাতত প্রাথমিক দল। সবার জন্য ভিসার আবেদন করেছি। সফরের আগে আমরা সরকারের অনুমতির অপেক্ষা করছি। তবে মূল দল নেমে আসবে ২০ সদস্যে।

তিনি আরও বলেন, আমরা দলটাকে বড় রেখেছি যাতে কয়েকজনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা যায়। বর্তমান কোভিড পরিস্থিতিতে কয়েকজনকে তৈরি করে রাখাই উচিত। ২৭ সদস্যের দলে আমরা ৯ জন পেসার রাখলেও ২০ সদস্যের মূল দলে ৬ জন পেসার রাখব। তবে শ্রীলঙ্কায় গিয়ে ১৭ সদস্যের দল ঘোষণা করা হবে। বাকি ৩ জনকে আবার ঢাকায় ফেরত পাঠানো হবে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল শান্ত, মোসাদ্দেক সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সাইফউদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, হাসান মাহমুদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD