শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্লীলতাহানি মামলায় কারাগারে কাউন্সিলর চিত্তরঞ্জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

শ্লীলতাহানি মামলায় রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন এ মামলার ধার্য তারিখ থাকায় কাউন্সিলর চিত্তরঞ্জন আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এর পর তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ সেপ্টেম্বর সবুজবাগ থানায় শ্লীলতাহানির অভিযোগে চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন এক নারী। পরদিন ১২ সেপ্টেম্বর আদালতে মামলাটির এজাহার পৌঁছায়। এরপর ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালত মামলাটির এজাহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ১৪ অক্টোবর ধার্য করেন।

গত ১৩ সেপ্টেম্বর কাউন্সিলর চিত্তরঞ্জন দাস আদালতে আত্মসমর্পণ করে তাঁর আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। এরপর শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, সবুজবাগ কালীবাড়ি রাস্তাসংলগ্ন ওই নারীর শ্বশুরের দোকান রয়েছে। তার পাশের দোকানদার দোকান সংস্কার করতে গেলে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস চা দোকানির কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। এ বিষয়ে জানতে যোগাযোগ করলে চিত্তরঞ্জন তাঁকে রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তাঁর রাজারবাগ কালীবাড়ি কার্যালয়ে যেতে বলেন।

রাত পৌনে ১০টার দিকে স্বামীসহ কাউন্সিলরের কার্যালয়ে যান ওই নারী। চাঁদার বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস ওই নারীকে পাশের কক্ষে বসতে বলেন। পরে চিত্তরঞ্জন ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD