বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক হারানো, চুরি ও নষ্ট পাসপোর্ট ইস্যুতে নতুন পরিপত্র জারি গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার আমেরিকা ইজ ব্যাক—ট্রাম্প

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

উন্নয়ন অগ্রযাত্রা বিরোধী ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জারিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াবায়দুল কাদের। মঙ্গলবার (৪ আগস্ট) সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের উদ্যোগে ‘বাংলাদেশ এই সময়ে’ শীর্ষক অনলাইন আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ আলোচনায় অংশ নেন। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে এতে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস মানে হারানোর বেদনা। হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ। যে বুলেট ১৫ আগস্ট রাতের শেষ প্রহরে হানা দিয়েছিল সেই বুলেট ২১ আগস্ট আরো নির্মম হয়ে হানা দিয়েছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। ১৫ আগস্টে প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু আর ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ষড়যন্ত্রের কুশীলবরা শুধু রূপ পরিবর্তন করে, হারায় না। ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান। আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে—উন্নয়ন অগ্রযাত্রা বিরোধী এ অপশক্তির ষড়যন্ত্র সম্পর্কে।

তিনি বলেন, উন্নয়নের এ অভিযাত্রায় সম্প্রতি যুক্ত হয়েছে দুটি চ্যালেঞ্জ। বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধ ও মানুষের সুরক্ষা এবং পাশাপাশি দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে সাম্প্রতিক বন্যা। মানবিকতার উদাহরণ, আস্থার শেষ ঠিকানা আমাদের নেত্রী শেখ হাসিনার দিনরাত পরিশ্রম ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এ সব চ্যালেঞ্জ মোকাবিলা করছি। বিশ্ব আজ কঠিন সময় পার করছে। উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ, বিষুব রেখার প্রান্তজুড়ে ঘন অমানিশা। করোনা মহামারি স্থবির করে দিয়েছে প্রাণোচ্ছল পৃথিবী। আপনারা পৃথিবীর একটি সমৃদ্ধ দেশে অবস্থান করে দেখেছেন, মহামারির কাছে দেশগুলো কিভাবে অসহায় সমর্পণ করেছে। হিমশিম খাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্ত মানুষকে বাঁচাতে। অনেক সীমাবদ্ধতা স্বত্ত্বেও বাংলাদেশ অসীম সাহসিকতায় মোকাবিলা করছে এ মহামারি।

ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের শক্তি—আমাদের মনোবল। আমরা এ মনোবল অর্জন করেছি বার বার মৃত্যুর মঞ্চ থেকে ফিরে আসা মৃতুঞ্জয়ী এক সাহসী ও মানবিক নেতৃত্ব থেকে। যিনি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা ওড়ান। হৃদয় যার বাংলাদেশের মতো উদার। তার দক্ষতা, দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে করোনার সংক্রমণ রোধে কাজ করছে সরকার। জনবহুল, ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে আমরা পার্শ্ববর্তী অনেক দেশ থেকে স্রষ্টার অপার রহমতে ভালো অবস্থানে থাকলেও এ নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। শেখ হাসিনা সরকার সংক্রমণ নিয়ন্ত্রণ ও মানুষের সুরক্ষায় দিনরাত কাজ করছে অবিরাম। এ অবিরাম প্রচেষ্টা সবার সম্মিলিত ও সমন্বিত প্রয়াস জরুরি।

সম্প্রতি স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়মসহ অন্যান্য খাতের অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার দৃঢ় অবস্থান জনমনে নতুন করে প্রত্যাশার আলো জ্বালিয়েছে। দলীয় পরিচয় থাকলেও অনিয়ম করে কেউ ছাড় পাবে না, এ কথা আজ স্পষ্ট। সমৃদ্ধ দেশ বিনির্মাণ ও সুশাসন নিশ্চিত করতে দেশরত্ন শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে, বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দুর্যোগে প্রবাসী আয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাচ্ছে। দেশরত্ন শেখ হাসিনা তৈরি পোশাক শিল্পের ক্রয় আদেশ বাতিলের প্রেক্ষাপটে নিজেই বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে কথা বলেছেন। এরই মাঝে ক্রয় আদেশ আসতে শুরু করেছে। অর্থনীতি আকস্মিক স্থবিরতা কাটিয়ে পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে। সম্প্রতি ইতালি বিএনপির এক নেতার এক বক্তব্যে ইতালি প্রবাসীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিএনপি-নামক দলটি সরকারের কোনো ইতিবাচক প্রয়াস দেখতে পায় না। তারা সমালোচনা আর মিথ্যাচারের বৃত্তে আবর্তিত হচ্ছে। দিনের আলোতে-দেখতে পায় রাতের অন্ধকার। প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাঁদামাটিতে আটকে আছে তাদের রাজনীতি। অনলাইন আলোচনা সভায় অশ নেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এন. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD