শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনে বিএনপির মতামত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

বিভিন্ন খাত নিয়ে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবের ওপর নিজেদের মতামত উপস্থাপন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে এ মতামত তুলে ধরেন দলটির প্রতিনিধিরা।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন— দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সংস্থাপন সচিব মনিরুজ্জামান।

এই আলোচনায় বিএনপি নেতারা পাঁচটি কমিশনের প্রস্তাব খতিয়ে দেখে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা বিভিন্ন বিষয়ে সংশোধনী প্রস্তাব এবং অতীত অভিজ্ঞতার আলোকে কিছু বাস্তবভিত্তিক সুপারিশও তুলে ধরেন।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজ, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন কমিশনের সদস্য প্রফেসর ড. ইফতেখারুজ্জামান, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, পুলিশ সংস্কার কমিশনের প্রধান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক সফররাজ খান এবং ঐকমত্য কমিশনের সদস্য-সচিব মনির হায়দার।

বৈঠকে দুই পক্ষই খোলামেলা আলোচনা করেন। কমিশনের সদস্যরা বিএনপির প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনেন এবং ভবিষ্যতে আরও মতবিনিময়ের আশ্বাস দেন।

বিএনপির নেতারা বলেন, দেশের টেকসই গণতন্ত্র, সুশাসন এবং সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো গঠনের জন্য সত্যিকার সংস্কার জরুরি। এজন্য সব রাজনৈতিক শক্তিকে আস্থার ভিত্তিতে কাজ করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD