শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সকাল সকাল তাসকিনের জোড়া আঘাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টের পঞ্চম ও শেষ দিনে সুখবর দিলেন তাসকিন আহমেদ। দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন ডান-হাতি এই পেসার।

রোববার (২৫ এপ্রিল) দিনের পঞ্চম ওভার ও ইনিংসের ১৫৪তম ওভারের চতুর্থ বলে ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করেন তাসকিন। এতে ৫৫৩ বলে দিমুথ করুণারত্নের সঙ্গে করা জুটিতে থামে ৩৪৫ রানে। ২৯১ বলে ১৬৬ রান তুলে বিদায় নেন ডি সিলভা।

১৫৫ তম ওভারের চতুর্থ বলে আবারও আঘাত হানেন তাসকিন। নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন করুণারত্নে। তার আগে ৪৩৭ বলে ২৪৪ রানের ইনিংস খেলেন লঙ্কান অধিনায়ক।

১৫৯ ওভার পর ৫ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৫৫০ রান। ৯ রানে লিড পেয়েছে তারা।

২০ বলে ১০ রান করে অপরাজিত আছেন পাথুম নিশাঙ্কা। তার সঙ্গে যোগ দিয়েছেন ৯ বলে ৫ রান করা নিরোশান ডিকভেলা।

চতুর্থ দিনের পুরোটা সময় দাপট দেখান করুণারত্নে ও ডি সিলভা। বাংলাদেশের বোলাররা দিনভর ৭৬ ওভার বল করে একটিও উইকেট তুলতে পারেননি। অন্যদিকে ২৮৩ রান তুলে দুই ব্যাটসম্যান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD