শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সঙ্কটাপন্ন করোনা রোগীদের জন্য আইসিইউ পর্যায়ের ৭৮০ বেড চালু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় রাজধানীসহ সারাদেশে ৭৮০টি আইসিইউ পর্যায়ের বেড চালু করেছে সরকার। সরকারি বিভিন্ন হাসপাতালে ৩৫৫টি ও বেসরকারি পর্য়ায়ে ৪২৫টি এ ধরনের বেড চালু করা হয়েছে।

সাধারণ বেডের সঙ্গে হাই ফ্লো নেজাল ক্যানোলাযুক্ত ও অন্যান্য চিকিৎসাসুবিধা নিশ্চিত করে আইসিইউ পর্যায়ের বেড তৈরি করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগের ফলে মুমূর্ষু রোগী যাদের আইসিইউ বেডের অভাবে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াতে হচ্ছিল, তাদের ভোগান্তি কিছুটা হলেও কমেছে। বিভিন্ন হাসপাতালে আইসিইউ বেড না থাকলেও আইসিইউ পর্যায়ের বেডে রেখে হাইফ্লো নেজাল ক্যানোলাসহ নানাভাবে রোগীকে সুচিকিৎসা দেয়া হচ্ছে।

সারাদেশে করোনা হাসপাতালের সার্বিক পরিসংখ্যান দেখা গেছে, বর্তমানে সারাদেশে করোনা রোগীদের জন্য ১০ হাজার ৭০৮টি শয্যা রয়েছে। এরমধ্যে রোগী ভর্তি রয়েছে পাঁচ হাজার ৫০৫ জন। আর খালি রয়েছে পাঁচ হাজার ১১২টি শয্যা। সারাদেশে মোট আইসিইউ বেড সংখ্যা ৮২৫টিতে রোগী ভর্তি রয়েছে ৬৫২টি। অর্থাৎ ১৭৩টি খালি রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD