শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ

সন্তান হত্যা মামলায় মাসহ ৩ জনের যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

বরিশালের মেহেন্দিগঞ্জের পশ্চিম রতনপুর এলাকায় সন্তানকে হত্যা মামলায় মাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার বেলা ১১টায় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ এই রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন শিশুটির মা কণা বেগম ও তার দুই প্রেমিক শাহিন নলী এবং রুহুল আমিন নলী। এদের মধ্যে শাহিন নলী পালাতক রয়েছে।

২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় দিকে কণা বেগমের সঙ্গে তার দুই পরকীয়া প্রেমিকের মেলামেশার বিষয়টি দেখে ফেলে ছেলে রনি। পরে বিষয়টি যেন কেউ জানতে না পারে তার জন্য নিজ ছেলেকে দুই প্রেমিকের সহায়তায় গলা চেপে হত্যা করে কণা বেগম।

এরপর রনিকে সাপে কেটেছে প্রচার দিয়ে মরদেহ দাফন করতে গেলে স্থানীয় মেম্বারের বিষয়টি সন্দেহ হয়। তিনি দাফনে বাধা দেন। খবর পেয়ে রনির বাবা দিনমজুর লতিকুল্লাহ দুয়ারী চট্টগ্রাম থেকে রতনপুর আসেন। পরদিন তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

এই মামলায় ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক আজ তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নূরুল হক আরটিভি নিউজকে বলেন, মামলার রায়ে তারা সন্তুষ্ট।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD