রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সন্ত্রাসী অন্তু বড়ুয়া আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নগরের চকবাজার এলাকার কিশোরগ্যাং লিডার ও সন্ত্রাসী নুর মোস্তফা টিনুর অনুসারী অন্তু বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে চকবাজারের কাপাসগোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অন্তু বড়ুয়া নগরের চকবাজার এলাকার দীপক বডুয়ার ছেলে। অন্তু বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, কাপাসগোলা এলাকা থেকে কিশোরগ্যাং লিডার অন্তু বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।

অন্তু বড়ুয়ার বিরুদ্ধে চকবাজার কেন্দ্রিক গড়ে উঠা কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। পুলিশের করা তালিকাও নাম রয়েছে অন্তু বড়ুয়ার। অন্তু বড়ুয়া সন্ত্রাসী নুর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে চকবাজার এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল।

টিনু কারাগারে যাওয়ার পর বহদ্দারহাট এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’ এসরারুল হক এসরালের গ্রুপে যোগ দেন অন্তু বড়ুয়া।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD