শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে যাত্রীবাহী বিমান লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা মুক্তি পেলেন নেহা বোরা কক্সবাজারে রিসোর্টে আগুন, ৭ জনের মৃত্যু মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সমবায়ে নারীরা এগিয়ে এলে দুর্নীতি কমবে: প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

সমবায় কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সমাজের অর্ধেকই নারী। তারা যদি সমবায়ে বেশি করে এগিয়ে আসেন, তাহলে দুর্নীতি কমবে। কাজ বেশি হবে। প্রত‌্যেক পরিবার উপকৃত হবে।’ শনিবার (৭ নভেম্বর) সকালে ‘৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০’ ও ‘জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান’ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে সমবায় সমিতির মোট সদস্যের মধ্যে মাত্র ২৩ শতাংশ নারী। এই কার্যক্রমে বেশি করে নারীদের এগিয়ে আসা উচিত।’

দেশ থেকে দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ে তোলার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ‘যদি বহুমুখী গ্রাম সমবায় গড়ে তুলতে পারি, তাহলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না। এর মাধ‌্যমে দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাধ্যতামূলক বহুমুখী সমবায়ের কথা বলেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা জানতেন, কিভাবে বাংলাদেশের উন্নতি হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের প্রচেষ্টায় সমবায় সমিতি ও সমবায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে সমিতির সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৩৪টি। আর সদস্য সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৭৪৭ জনে উন্নীত হয়েছে।’

দেশের সমবায় খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে অনুষ্ঠানে একটি ভিডিও ডকুমেন্টারিও প্রচারিত হয়। এসময় সমবায় অধিদপ্তর থেকে প্রকাশিত ‘সমবায়ের সাফল্য গাঁথা’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

মঞ্চে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. আমিনুল ইসলাম ও বাংলাদেশ ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন লিপু প্রমুখ। সূত্র: বাসস

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD