বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সরকারি কর্মচারীদের গ্রেফতারে অনুমতির বিধান বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল ও গ্রেফতারে সরকারের অনুমতি নেওয়ার বিধান বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত বলেছেন, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১(১) ধারা বেআইনি, সংবিধান পরিপন্থি ও মৌলিক অধিকার পরিপন্থি। এ রায়ের ফলে এখন থেকে সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি লাগবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD