শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সস্ত্রীক করোনা আক্রান্ত প্রধান বিচারপতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার (১৯ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ।

হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রধান বিচারপতি ও তার স্ত্রী দুজনই সুস্থ আছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসবে।

বর্তমানে প্রধান বিচারপতি হাসপাতালের ভিআইপি ডিলাক্সের কেবিন নম্বর ৬১২-তে চিকিৎসাধীন।

এদিকে আজ আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামান ননীর নেতৃত্বে বিচারকাজ চলছে।

অন্যদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD