শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবকাণ্ডের জেরে আম্পায়ারিং ছাড়ার ঘোষণা মুনিরুজ্জামানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : দেশব্যাপী আলোচিত ও সমালোচিত সাকিবকাণ্ডের জেরে মর্মাহত হয়ে আম্পায়ারিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির আম্পায়ার ও সাবেক ক্রিকেটার মুনিরুজ্জামান।

সদ্য শেষ হওয়া প্রিমিয়ার ক্রিকেট লিগে ঘটে যাওয়া এমন ঘটনা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাঠে আরও উগ্র আচরণ করতে প্রভাবিত করবে বলে মনে করেন তিনি।

আম্পায়ারিং ছেড়ে দেওয়া প্রসঙ্গে আম্পায়ার মুনিরুজ্জামান বলেন, ‘সম্মান একটা বড় বিষয়। আর কাজের পরিবেশটাও গুরুত্বপূর্ণ। এই দুটো কারণেই আমি আম্পায়ারিং ছাড়ছি।’

তিনি বলেন, ‘আমার কাছে এবারের ঢাকা লিগে সিনিয়র ক্রিকেটারদের আচরণ উদ্বেগজনক মনে হয়েছে। আমার মনে হয়েছে, তাদের দেখাদেখি অন্যরাও এতে উৎসাহিত হবে। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক প্যানেলে থাকা বাংলাদেশের চার আম্পায়ারের পর আর যাদের ভালো আম্পায়ার হিসেবে ধরা হয় তাদেরই একজন মুনিরুজ্জামান। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মুনিরুজ্জামান সব মিলিয়ে ১৩টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ সুপার লিগের যে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মাটিতে শুয়ে পড়েছিলেন, সে ম্যাচে মুনিরুজ্জামান ছিলেন টিভি আম্পায়ার।

এ ছাড়া আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানের স্টাম্পে লাথি মারা ও স্টাম্প উপড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে এবারের লিগে। ওই ঘটনার জন্য তিন ম্যাচ বহিষ্কার করা হয় সাকিবকে। জরিমানা করা হয় ৫ লাখ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD