শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবকে ছাড়া ধর্মশালায় পৌঁছালো দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। যার শেষটি ছিল সোমবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। টাইগারদের প্রথম ম্যাচ হবে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে।

৭ অক্টোবর সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপের মূল মিশন শুরু হবে বাংলাদেশের। আফগানদের বিপক্ষে সে ম্যাচ সামনে রেখে এরই মধ্যে গুয়াহাটি থেকে ধর্মশালায় পৌঁছেছে টিম বাংলাদেশ।

তবে দলের সঙ্গে যাননি অধিনায়ক সাকিব আল হাসান। আগামীকাল আহমেদাবাদে ‘ক্যাপ্টেন্স ডে’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব ছুটে গেছেন আহমেদাবাদে।

আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। ওই অনুষ্ঠান শেষ করে আগামীকালই ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD