শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবকে নিয়ে মিরপুর টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

চলতি মাসেই শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। দুই ম্যাচের এ সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। ম্যাচ দুইটিই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য সাকিব আল হাসানকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন টাইগার অলরাউন্ডার।

১৫ সদস্যের দলে বাংলাদেশের লাল বলের ক্রিকেটে সর্বশেষ ভারত সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। এছাড়া ইনজুরির কারণে ভারতে সিরিজের পর প্রোটিয়া সিরিজেও নেই এই পেসার। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ।

সঙ্গে বোলিং ইউনিটে আছেন তিন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। ভারত সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া জাকের আলী অনিকও আছেন দলে। এখনও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন জাকের।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২১ অক্টোবর। মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর দুই দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

মিরপুর টেস্টের বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD