শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবের জন্য দরজা খোলা বলছে বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। একই দিনে দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক রাঙান সাকিব আল হাসান। ব্যাটে-বলে তার নৈপুণ্যে আসরের প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে ২২ রানে হারায় দুবাই।

ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন সাকিব। বল হাতেও ছিলেন অনন্য। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলেছেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি লিগে সরব উপস্থিতি থাকলেও বেশ অনেকটা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। দেশের জার্সিতে অনেকেই তার শেষটা দেখে ফেলেছেন। অবশ্য বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা।

বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে…।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু

আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে…।’

পরে সাকিবের ফেরা নিয়ে মিঠু বলেন,’আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD