শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিব প্রাণশক্তি ও মানসিকতা নিয়ে এসেছে: ডমিঙ্গো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

ক্রীড়া প্রতিবেদক : দেশের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেছে নেওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের চিন্তায় তিনি গিয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

সাকিবের ওমন সিদ্ধান্তের কড়া সমালোচনা হলেও সমর্থন করেছিলেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। পাশে থেকে সাকিবের সাহস জুগিয়েছিলেন।

এবার জিম্বাবুয়ে সফরে সাকিব ফিরেছেন দলে। তিন ফরম্যাটেই খেলবেন বাঁহাতি অলরাউন্ডার। তাকে একাদশে পেয়ে দারুণ খুশি ডমিঙ্গো। দলে অদম্য প্রাণশক্তি ও মানসিকতা নিয়ে এসেছেন বলে দাবিও করলেন হেড কোচ।

তার ভাষ্য, ‘আবার টেস্ট ক্রিকেট খেলতে সাকিবকে ক্ষুধার্ত মনে হচ্ছে। বড় ক্রিকেটারদের ক্ষেত্রে এটা সবসময় গুরুত্বপূর্ণ, টেস্টে ম্যাচে তাদের তাড়না ও মানসিকতা। তাকে ফিরে পাওয়া দারুণ। সে থাকলে দল ভারসাম্যপূর্ণ হয়। সে শীর্ষ ছয়ে ব্যাট করে, মূল বোলারদেরও একজন। সব আন্তর্জাতিক দলই এমন একজনকে চায়। তাকে পাওয়া তাই সত্যিই দারুণ। এই সফরে সে প্রাণশক্তি ও মানসিকতা নিয়েও এসেছে।’

প্রস্তুতি ম্যাচে সাকিবের পারফরম্যান্স ছিল উজ্বল। বল হাতে ৩৪ রানে ৩ উইকেট নেওয়ার আগে ব্যাটিংয়ে ৫৬ বলে ৭৪ রান করেন। দীর্ঘদিন পর হাসে তার ব্যাট। ২২ গজে ব্যাট হাতে দীর্ঘ সময় নিষ্প্রভ হয়ে ছিলেন তিনি। প্রস্তুতি ম্যাচের আগে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১০ ইনিংসে তার রান ছিল মাত্র ৩৭! অবশেষে প্রস্তুতি ম্যাচে ছোট্ট ক্যামিওতে সাকিব ফিরে পান নিজেকে। এবার মূল মঞ্চে কেমন করেন সেটাই দেখার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD