শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৬৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন।

রোববার (৪ জুলাই) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩১৯ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ২০ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬১৯ জন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রয়েছেন ৮০৮ জন। এর মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২ জন ও বেসরকারি হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৮৯৭ জন আক্রান্তের পর বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, করোনার উপসর্গ নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬৪ জন ও বেসরকারি হাসপাতালে আরও ১৪৮ জন ভর্তি রয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD