শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সাত সপ্তাহ পর বিশ্বব্যাপী বেড়েছে করোনার সংক্রমণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার (১ মার্চ) জানিয়েছে সাত সপ্তাহ পর বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। মূলত বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে শিথিলতা তৈরি হওয়া, করোনার নতুন রূপ ছড়িয়ে পরা ও করোনা রুখতে মানুষের মধ্যে উদাসীনতা দেখা দেওয়ার কারণেই গেল সপ্তাহে বেড়েছে এই সংক্রমণ। খবর আল জাজিরার।

এ বিষয়ে ডব্লিউএইচও এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়া হতাশজনক, তবে বিস্ময়কর নয়। সাত সপ্তাহ পর গেল সপ্তাহ থেকে আবার বিশ্বব্যাপী বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। মূলত যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা ক্ষেত্রে শিথিলতা তৈরি হওয়ায় বাড়ছে এই সংক্রমণ। মানুষের শিথিলতার সুযোগে করোনার বিভিন্ন রূপের সংক্রমণ বাড়ছে।’

ব্রিফিংয়ে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটির কোভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মারিয়া ফন কারকোভি জানিয়েছেন করোনার সংক্রমণ বৃদ্ধি বিশ্বের জন্য একটা হুঁশিয়ারি। তিনি বলেছেন, ‘যদি আমরা সংক্রমণ রুখতে এখনই যথাযথ পদক্ষেপ না নিই তাহলে এটা বাড়তেই থাকবে। আমরা সেটা হতে দিতে পারি না। মনে রাখতে হবে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়াটা একটা হুঁশিয়ারি আমাদের জন্য।’

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী ১১ কোটি ৪০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৫ লক্ষাধিক মানুষ। সেরে উঠেছে ৬৪ লাখ ৫০ হাজার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD