বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সাদিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন খায়রুল বাসার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। অনেকদিন ধরেই গুঞ্জন চলছে, খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। এবার বিষয়টি মুখ খুললেন বাসার।

সংবাদমাধ্যমকে বাসার বলেন, “সাদিয়ার সঙ্গে আমার জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেখান থেকেই এ চিন্তা বা কথাগুলো আসে। আলোচনাটা কিন্তু সুন্দর, খারাপ কিছু না। আমি উপভোগ করি। তাছাড়া এ বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি। নতুন কিছু বলার নেই। গুঞ্জন তো গুঞ্জনই। এ ধরনের কথা আমিও শুনি।

আরও বলেন, “অভিনয়শিল্পী নির্বাচন করেন নির্মাতা। গল্প অনুযায়ী যাকে মানানসই তাকেই কাস্ট করা হয়। কাজটা কার সঙ্গে করছি এটা আমার হাতে নেই। জুটি বেঁধে কাজ করলে সুবিধা যেমন আছে, তেমনি অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে, একটা বোঝাপড়া সৃষ্টি হয়। শুটিংয়ের সময় এটা খুব

কাজে লাগে। আবার, বারবার একই জুটি নাটকের বৈচিত্র্য কমিয়ে দেয়। অথচ, কোনো জুটির একটা কাজ দর্শকপ্রিয় হলে একই ধরনের গল্পে একই জুটি নিয়ে ভাবতে থাকেন সবাই। এটা না হলেই ভালো।”

বেশ কয়েক বছর ধরে জুটি বেঁধে কাজ করছেন খায়রুল বাসার-সাদিয়া আয়মান। তাদের নাটকগুলো লুফে নিয়েছেন দর্শক। এরমধ্যে ‘সুখ অসুখ’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘বৃষ্টির অপেক্ষায়’, ‘প্রিয় লাইলী’ ও ‘সাদা পায়রা’ উল্লেখযোগ্য।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD