বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাফিজ মিয়া (৪) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাফিজ মিয়া ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

স্বজনরা জানান, বিকেলে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল নাফিজ। এরপর বেশ কিছুক্ষণ তাকে না দেখে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নাফিজের ভাসমান মরদেহ পাওয়া যায়।

ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাব্বী আব্দুল্লা রিয়ন বলেন, ঘটনাটি লোক মুখে শুনেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে সবার সচেতন হওয়া দরকার।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD