সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি একাধিক ফ্রন্ট থেকে ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান বিপদের আশঙ্কায় মেক্সিকোর নোগালেসে মার্কিন কর্মকর্তাদের চলাচলে বিধিনিষেধ যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিলো ইউক্রেন ইরানের হামলার ভয়ে মোবাইল–কম্পিউটারের ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ রাখছে মার্কিন বাহিনী মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের পণ্যবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৫ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

সখীপুরে গরুর খড় নিতে গিয়ে বিষধর সাপের কামড়ে ফজিলা খাতুন (৫৫) নামের এক গৃহিনীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুর রাজনীতি মোড় গ্রামে এ ঘটনা ঘটেছে। ফজিলা ওই এলাকার মৃত জুলহাস উদ্দিনের স্ত্রী।

স্থানীয় প্রতিবেশী সৈয়দ জামাল উদ্দিন মোল্লা জানান, ফজিলা খাতুন বুধবার দুপুরে বাড়ির পাশে গরুর খড় নিতে গিয়ে খড় ধরে টান দিলে একটি বিষধর সাপে তাকে দুইবার ছোবল দেয়। এ সময় গৃহিনীর চিৎকার করলে বাড়ির লোকজন দৌঁড়ে গিয়ে স্থানীয় এক কবিরাজের বাড়ি নিয়ে যায়। কবিরাজ অপরাগতা স্বীকার করে ওই সময় তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD