শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সাবেক চরমপন্থী সদস্যকে গুলি করে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

খুলনার ফুলতলা উপজেলায় চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হেমায়েত হোসেন লিপুকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাজপুর গরুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপুর বাড়ি তাজপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় গরুরহাটের পাশে লিপু কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তার ওপর গুলি চালায়। আশপাশের লোকজন লিপুকে উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা থানার ওসি মাহতাব উদ্দিন জানান, লিপু আগে চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে তিনি আত্মসমর্পণ করেছিলেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD