মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস! যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

সামাজিক দূরত্ব না মানায় প্রধানমন্ত্রীকে জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

 

সামাজিক দূরত্ব না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা করা হয়েছে। একটি সরকারি ভবনের ভেতরে ধূমপান এবং বৈঠকে সামাজিক দূরত্ব না মানায় তাকে প্রায় ৬শ ডলার জরিমানা গুনতে হচ্ছে। খবর আল জাজিরা।

প্রধানমন্ত্রী লুডোভিক অরবানের ওই বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রী এবং অন্যান্য সদস্যরা সামাজিক দূরত্ব মেনে চলেননি।

রোমানিয়ার গণমাধ্যমে প্রধানমন্ত্রীর একটি ছবি প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে থাকা লোকজন বসে আছে। তাদের সামনে একটি টেবিলে বেশ কয়েকটি মদের বোতল এবং অন্যান্য খাবার রাখা আছে। তাদের সে সময় ধূমপান করতে গেছে।

সেখানে থাকা লোকজনের মধ্যে কেউই মুখে মাস্ক পরা ছিলেন না এবং তাদের মধ্যে কোনো দূরত্বও ছিল না।

এদিকে প্রধানমন্ত্রী অরবান বলছেন, এই ছবিটি গত ২৫ মে তারিখে তার জন্মদিনে তোলা। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থনীতি বিষয়ক মন্ত্রীকেও উপস্থিত থাকতে দেখা গেছে।

রোমানিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১৩৩ জন। এর মধ্যে মারা গেছে ১ হাজার ২৫৯ জন।

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৩ হাজার ৪৬ জন। বর্তমানে দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৪ হাজার ৮২৮টি। অপরদিকে ১৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD