শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক চীনের সংশোধিত প্রতিরক্ষা নতুন আইনে প্রভাব পড়বে প্রায় প্রতিটি খাতে

সারা বিশ্বে দুর্ভিক্ষ হলেও বাংলাদেশে হবে না : প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

সারা বিশ্বে দুর্ভিক্ষ হলেও বাংলাদেশে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যাব, জাতির পিতার স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ে তুলব। যারা বলছে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, যেহেতু ইউক্রেন যুদ্ধ, স্যাংশন আর স্যাংশন, আমাদের আমদানি সকল পণ্যের দাম বেড়ে গেছে। যুবলীগের নেতারা গ্রামে যান, নিজের জমি চাষ করতে হবে এবং অনাবাদী জমিতে চাষাবাদ করতে হবে।

বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন নাকি তারা চোখেই দেখে না। অথচ ব্যবহার ঠিকই করছে। ডিজিটাল বাংলাদেশের সব সুফল তারা ভোগ করছে। বিএনপির আমলে তারা কী করেছে। তারা ক্ষমতায় থাকতে লুটপাট করেছে, দেশের কোনো উন্নয়ন করেনি।

তিনি বলেন, বিএনপি কখনও কল্পনাও করতে পারেনি বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। আজকে অনলাইনে কেনাকাটা হচ্ছে, যুবকরা ফ্রিল্যান্সিং করছে। আমরা একশটি অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক যখন দুর্নীতির অভিযোগ তুলেছিল আমরা চ্যালেঞ্জ করেছিলাম। পরে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করেছি।

এর আগে, বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে প্রধান অতিথির আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD