শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

সালমান খানকে হত্যার দায়িত্বে থাকা কিশোরকে গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল এক কিশোরকে। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ।

ভারতের মোহালিতে পাঞ্জাব পুলিশের সদর দপ্তরে গ্রেনেড হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এক কিশোরসহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরই একজন ওই কিশোর। সে ছাড়াও আরশদীপ সিং নামে অপর একজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

পুলিশের মতে, লরেন্স বিষ্ণোই এবং জগ্গু ভগবানপুরিয়া সিন্ডিকেট দীপক সুরকপুর (বর্তমানে পলাতক) এবং মনু ডাগরের (কারাগারে) মাধ্যমে অভিনেতা সালমান খানকে হত্যার দায়িত্ব দিয়েছিল ওই কিশোরকে।

জিজ্ঞাসাবাদে কিশোরটি পুলিশের কাছে স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই তাকে, সুরখপুর এবং ডাগরকে সালমান খানকে হত্যার কাজ দিয়েছিলেন। তবে পরবর্তীতে সালমানের পরিবর্তে গ্যাংস্টার রানা কান্দোওয়ালিয়াকে তাদের প্রাথমিক টার্গেট করা হয়।

গত বছরের জুনে সালমান খান এবং তার বাবা সেলিম খানকে মৃত্যুর হুমকি দেয়া হয়েছিল। বলিউড সুপারস্টারের বাবাকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠিও দেয়া হয়েছিল। সেলিম খানের নিরাপত্তা দল তাদের মুম্বাইয়ের বাড়ির বাইরে চিঠিটি খুঁজে পায়। যেখানে সেলিম খান নিয়মিত সকালে ব্যায়াম করতে যান।

২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় পাঞ্জাবি গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে হত্যার কথা উল্লেখ করে সেই চিঠিতে বলা হয়, তুমিও মুসওয়ালার মতো একই পরিণতি ভোগ করবে। এরপর ৬ জুন সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছিল এবং তার বাসভবনের বাইরে একটি পুলিশ ভ্যান মোতায়েন করা হয়। আত্মরক্ষার একটি অস্ত্রও নেন সালমান খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD