রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

সাড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

ওমিক্রনের সংক্রমণের কারণে পশ্চিমা দেশগুলোতে বড়দিনের আনন্দ প্রায় মাটি হয়ে গেছে। বড়দিন উপলক্ষে ভ্রমণকারীদের যাতায়াত বন্ধে বানিজ্যিক বিমান সংস্থাগুলো সাড়ে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে।

ফ্লাইটঅ্যাওয়ার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার অন্তত দুই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববারের আরও ৬০০ ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বাতিল করা হয়েছিল প্রায় দুই হাজার ৪০০ ফ্লাইট।

বছরের এই সময়টি বিমান সংস্থাগুলোর জন্য বড় বানিজ্যের সময়। তবে সংস্থাগুলো জানিয়েছে, করোনা শনাক্ত হওয়ায় তাদের অনেক কর্মী এখন আইসোলেশনে। এ কারণে তারা কর্মী সংকটে ভুগছেন। বাধ্য হয়ে লুফথানসা, ডেল্টা, ইউনাইটেড এয়ালাইন্সসহ বিভিন্ন সংস্থা তাদের ফ্লাইটের সংখ্যা কমিয়ে এনেছিল চলতি মাসের শুরুতেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD