শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাড়ে ৯ লাখ টিকা দিচ্ছে অস্ট্রিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

উপহার হিসেবে বাংলাদেশকে ৯ লাখ ৫৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে অস্ট্রিয়া। ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল মুহিতের কাছে প্রতীকীভাবে ওই ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে।

অস্ট্রিয়ার কেন্দ্রীয় সরকারের ইউরোপ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখভালের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর পিটার লনস্কি-টিফেনথাল এটি হস্তান্তর করেন।

আগামী ২৯শে ডিসেম্বর অস্ট্রিয়া সরকার ওই টিকার চালান ঢাকা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে অস্ট্রিয়া সরকার দুটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে।

ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানের পূর্বে ওই ডাক টিকিট অবমুক্ত করা হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকা থেকে ভার্চ্যুয়ালি ওই অনুষ্ঠানে যুক্ত হন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD