শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সিএমএইচে ভর্তি এমপি মোকাব্বির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

সিলেট- ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

সোমবার বিকাল ৩টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে সঙ্গে সঙ্গে ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

তার অসুস্থতার কথা নিশ্চিত করে এমপির একান্ত সহকারী কয়েছ মিয়া বলেন- প্রায় এক সপ্তাহ পূর্বে জাতীয় সংসদ অধিবেশনে যোগদান করতে তিনি ঢাকায় যান। সংসদ অধিবেশন চলমান থাকায় তিনি ঢাকাতেই অবস্থান করছিলেন। সোমবার তার শ্বাসকষ্ট শুরু হলে সহযোগীরা তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। তার শরীরে করোনাভাইরাস আছে কিনা জানার জন্য হাসপাতালের ডাক্তাররা নমুনাও সংগ্রহ করেছেন বলে তিনি জানান।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD