শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সিঙ্গাপুরে উড়াল দিচ্ছেন অপু বিশ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে সিঙ্গাপুরে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি।

দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপক ভক্ত-অনুরাগী রয়েছে অপুর। প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে কয়েকদিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন। এবার উড়াল দিচ্ছেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে।

জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এ ‘ঢালিউড কুইন’। এতে তার সঙ্গে আরও অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী ও রাহি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে অপু বিশ্বাস জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি। সিঙ্গপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যে নতুন বেশ কয়েকটি সিনেমা মুক্তি অপেক্ষা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD