সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটার পজিটিভ সাইন দিচ্ছে।

উনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। তবে ব্রেইনের বিষয় তো, একটু সময় নেবে। উনার জন্য সকলের কাছে দোয়া চাই।’
এদিকে সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা মির্জা আব্বাসকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন।

বর্তমান অবস্থার কথা জানিয়ে সোহেল বলেন, ‘এটা একটা পজিটিভ সাইন। উনি এখন আস্তে আস্তে কথা বলতে পারেন। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে উনার পরিবার দোয়া চেয়েছেন।’

হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিকভাবে তার পাশে থাকছেন বলেও জানান এই সহকারী সচিব।

গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এর আগে ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে ৭৫ বছর বয়সী মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে এবং মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে সেখান থেকে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD