বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ৩২১ বাংলাদেশি করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

লাইট নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে নতুন করে ৫৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩২১ জনই বাংলাদেশি। রোববার ৩২১ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ২৯২২ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫৮৮ জন৷১৯ এপ্রিল আরও ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৬৮ জন।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এগারজনের মৃত্যু হয়েছে৷ তবে করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই আরো দুইজনের মৃত্যু হয়েছিল।

সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল S11 ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে মোট ১৩ টি ডরমেটরিকে আইসোলেশন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এসব ডরমেটরিগুলোতে সরকারের পক্ষ থেকে তিনবেলা খাবার,বিনামূল্যে ইন্টারনেট ও সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এমনকি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বাসায় থাকলে সব শ্রমিক সময়মতো তাদের বেতন পাবেন৷

আজকে করোনাভাইরাসে আক্রান্তের সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। আজ আক্রান্তদের বেশিরভাগই ওয়ার্ক পাশ হোল্ডার। এরমধ্যে ৫৪৪ জন ডরমিটরিতে অবস্থান করত এবং ২২ জন ডরমেটরির বাহিরে বাস করত৷ ২৫ জন স্থানীয় নাগরিক৷

২৯২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷ এর মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ২৮৮৮ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD