শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিনহা হত্যা: ‘দুই মিনিটের মধ্যেই ঘটে গুলির ঘটনা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট : অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদকে গুলি করার ঘটনা দুই মিনিটের মধ্যেই ঘটে। সেই দুই মিনিটের মধ্যে ঘটনাটি কি এমন ঘটেছিল যে গুলি চালিয়েছিল পরিদর্শক লিয়াকত, সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। সকালে শামলাপুর চেকপোস্টের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সাথে আলোচনা করে তিনি আরও বলেন, গুলির ঘটনা তাৎক্ষণিক না পরিকল্পিত ছিল সে প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে।

তিনি জানান, প্রতক্ষ্যদর্শীদের ভাষ্যমতে লিয়াকতের হাতে আগে থেকেই অস্ত্র ছিল। হঠাৎ অভিযান হলে তার হাতে অস্ত্র থাকবে কেন? পুলিশের ভাষ্য মতে মেজর সিনহাও নাকি অস্ত্র তাক করেছিল। তাহলে দুই মিনিটের ভিতরে লিয়াকত কি এমন করেছিল, কেন তার হাতে অস্ত্র ছিল? সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

দুপুরে ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে শামলাপুর চেকপোস্টে নেয়া হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD