শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিনোফার্মের আরো ৬ কোটি টিকা কিনবে সরকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে আরো ৬ কোটি ডোজ করোনার টিকা কিনবে বাংলাদেশ। বুধবার (১১ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা ১৩ কোটি ৮২ লাখ লোককে টিকা দেব। এর জন্য টিকা লাগবে ২৭ কোটি ৬৪ লাখ ডোজ। এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ২ কোটি ৫৩ লাখ লোককে। বাকি টিকা চীনসহ বিভিন্ন দেশ থকে সংগ্রহ করা হবে। পর্যায়ক্রমে এ টিকা দেওয়া হবে।

ভ্যাকসিনের দাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দাম বলব না। আগের নির্ধারিত যে দাম আছে তার চেয়ে বাড়েনি।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, ‘টিকা ক্রয়ের বিষয়ে চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী মূল্য প্রকাশে বাধা আছে। এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট (তথ্য প্রকাশ না করার শর্তে চুক্তি)। সে জন্য মূল্য প্রকাশের তথ্য দেয়া যাবে না।

এর আগে সিনোফার্ম থেকে ১ দশমিক ৫ কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে সরকার। যার মধ্যে ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে। তবে চীন থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮১ লাখ ডোজ। যার মধ্যে ১১ লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছে চীন।

গত সোমবার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই ৫৪ লাখ টিকার মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে আসছে ৩৪ লাখ টিকা। যার মধ্যে চীন থেকে কেনা ১০ লাখ টিকা ও চীনের উপহারের আরও ১০ লাখ টিকা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD