শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিভিল সার্জন অফিসে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বুধবার রাত পৌনে ১০টার দিকে সার্কিট হাউজ মাঠের পাশে অবস্থিত সিভিল সার্জন কার্যালয়ের উত্তর পাশের ভবনের জেনারেটর রুমে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভবনটির একটি কক্ষে করোনার টিকা রাখা হয়। টিকা রাখার ফ্রিজগুলো সচল রাখতে পাশের কক্ষেই রয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর। হঠাৎ সেই জেনারেটর কক্ষে আগুন লেগে যায়।

সার্কিট হাউজ মাঠে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রথমে আগুন দেখতে পান। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানানো হয়। তবে তীব্রতা বাড়তে থাকলে দর্শনার্থী ও পথচারীরা ঘটনাস্থলে গিয়ে বালি ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

পরে বরগুনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে এসে যায়।

ফাহাদ হাসান তানিম নামে এক যুবক বলেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে রাত ৮টার দিকে সার্কিট হাউজ মাঠে আসি। হঠাৎ করে সিভিল সার্জন কার্যালয়ে আগুন দেখে সেখানে ছুটে যাই। পরে সবাই মিলে বালি ছুড়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, প্রতিদিন সন্ধ্যায় সার্কিট হাউজ মাঠে হাঁটাহাঁটি করি। রাত পৌনে ১০টার দিকে হঠাৎ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ে আগুন লাগে। আমিসহ কয়েকজন ছুটে গিয়ে অগ্নিনির্বাপক গ্যাস ও বালি নিক্ষেপ করি। এতে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস বরগুনা স্টেশন অফিসার শামীম রেজা বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। একটি জেনারেটর আমরা অক্ষত উদ্ধার করতে পেরেছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD