বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিমেন্টসহ যাত্রীবাহী ট্রলার ডুবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বরইয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। শনিবার (২১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রলারের ছাদে থাকা ৬০ বস্তা সিমেন্টসহ ব্যবসায়ীদের মালামাল তলিয়ে গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেছে কি-না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরইয়া নদীর জয়শ্রী বাজার ঘাট থেকে প্রতিদিন পাশের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ঘাট পর্যন্ত একটি ট্রলার যাত্রী পরিবহন করে। পাশাপাশি ট্রলারটিতে বিভিন্ন দোকানের মালামালও বহন করা হয়। আজ সাচনাবাজার থেকে ছেড়ে আসা ট্রলারটি রাত ৮টার দিকে জয়শ্রী গ্রামের সামনে পৌঁছায়। তখন ট্রলারটি উল্টে ডুবে যায়।

নৌযানটিতে ১৫-২০ জন যাত্রী ও ৬০ বস্তা সিমেন্টসহ মনিহারি দোকানের মালামাল ছিল। ট্রলারটি উল্টে গেলে অনেকে সাঁতরে তীরে উঠে পড়েন। তবে এখনও কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি।

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। কারও প্রাণহানি বা কোনো যাত্রীর নিখোঁজ থাকার খবর এখনও পাওয়া যায়নি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD