শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিম ফেব্রিক্সে ভয়াবহ আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

সিম ফেব্রিক্স লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাও এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সিম গ্রুপের বিস্কুট ও তুলা থেকে সূতা তৈরির কারখানায় হঠাৎ করে আগুন লাগে। এরপর চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। শ্রমিকরা আগুন জ্বলতে দেখে বেরিয়ে যান।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহআলম বলেন, কাঞ্চন, আড়াইহাজার ও মাধবী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD