শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরিজের মাঝপথেই দেশে ফিরছেন মুশফিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারিবারিক কারণে দেশে ফিরছেন তিনি।

বিসিবি জানায়, পারিবারিক কারণে আজই হারারে থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন মুশফিকুর রহিম। এতে করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে মুশফিকের পারিবারিক ইস্যুটি গোপন রাখতে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ জয়ের পর ওয়ানডে সিরিজের জন্য অনুশীলনে ছিলেন মুশফিক। বুধবার অনুশীলন ম্যাচ খেলতেও নেমেছে বাংলাদেশ দল তবে একাদশে ছিলেন না তিনি।

আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৩ জুলাই থেকে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

সফরের আগে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বলে বোর্ডের কাছে আবেদন করলেও গতকাল সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, টি-টোয়েন্টি সিরিজেও খেলার কথা জানিয়েছে মুশফিক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD