শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া বিরোধী দল অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি হরমুজ প্রণালি পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন নেপালে ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছর বয়সি বৃদ্ধাকে জীবিত উদ্ধার

সিরিয়ার দামেস্কে ইসরায়েলের হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে দুটি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (২৮ আগস্ট) শহরটির বেইত জিন ও রেড হিলস এলাকার মধ্যবর্তী স্থানে গোলা দুটি নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা। এতে কেউ হতাহত হয়নি।

সানা জানায়, গোলা দুটি কৃষিজমিতে গিয়ে পড়ে। এতে কোনো ধরনের হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৮ আগস্টও একই ধরনের হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। ওই দিন সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশের পশ্চিমাঞ্চলে ইয়ারমুক অববাহিকা এলাকায় একটি গোলা নিক্ষেপ করা হয়। গোলাটি আবিদিন শহরের পশ্চিমে একটি উপত্যকাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ওই হামলাতেও কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছিল সানা।

ইসরায়েলি হামলার পাশাপাশি সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের অবস্থান নিয়েও দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে দামেস্ক।

সিরিয়ার দাবি, দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে। আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে নেওয়া সব ধরনের পদক্ষেপকে অবৈধ ও অকার্যকর বলেও দাবি করছে দামেস্ক।

সানা জানায়, দক্ষিণ সিরিয়া থেকে ইসরায়েলকে পুরোপুরি প্রত্যাহারে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে সিরিয়া।

সূত্র : আলজাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD