শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া বিরোধী দল অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি হরমুজ প্রণালি পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন নেপালে ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছর বয়সি বৃদ্ধাকে জীবিত উদ্ধার

সিলেটে অবৈধভাবে মজুদকৃত ৮০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার ডিজেলসহ তিনজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওসমান (৫৫), হাফিজ মোহাম্মদ লাহিম মিয়া (৩৬) ও জাকির হোসেন (৩৫)। তারা সবাই এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ ধোপাগুল এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় আটককৃতদের নিজ বাড়িতে ড্রামে করে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,অবৈধভাবে ডিজেল মজুদ করার ঘটনায় তিনজন আটক আছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD