মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

সিলেটে করোনা শনাক্ত ৭০০ ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

সিলেট বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ হওয়া মানুষের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনাভাইরাস সংক্রমিত (কোভিড-১৯) রোগীর সংখ্যা হলো ৭১৪।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল ওসমানী মেডিকেলের পরীক্ষাগারে ১৮ জনের নমুনা পজিটিভ আসে। এর একজন করোনা পজিটিভ ব‌্যক্তির দ্বিতীয় দফায় পরীক্ষা করা হয়। করোনা সংক্রমিত লোকজনের মধ্যে সিলেট জেলায় ৩৪৬, সুনামগঞ্জে ১০৭, হবিগঞ্জে ১৬৪ ও মৌলভীবাজারে ৯৭ জন রয়েছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৫ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১ জন, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৩ জন রয়েছেন।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, গতকাল সিলেটে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD