বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সিলেটে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩

সিলেটের নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (৭ জুন) সিলেটের দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সাধু মিয়া (৩০), হারিছ মিয়া (৫০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০), সৌরভ (২৫), সাগর (২০), সাহেদ নুর (৪৫) ও ওয়াহিদ আলী (৩০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

আবুল কা‌শেম নামের এক রাজ‌মিস্ত্রী জানান, নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক।

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, নির্মাণশ্রমিক বহনকারী পিকআপভ্যানটি ওসমানীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। বুধবার ভোরে নাজিরবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় শ্রমিক বহনকারী পিকআপভ্যানটি সড়কের পাশে পড়ে যায় ও বড় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। আহত আটজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দু’জন মারা যান।

ডিউটি অফিসার শফিকুল ইসলাম জানান, বুধবার ভোরে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ও সিলেট থেকে শ্রমিকবাহী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD