শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

সিলেটে ট্রাক-মাইক্রো সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

সিলেট প্রতিনিধি : সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে অন্তত ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে মাইক্রোবাসটি পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষের পরপরই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। এতে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে হতাহতদের উদ্ধার করে। পরে তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD