বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষ, ৩ শিশুসহ নিহত ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে বাস অটোরিকশা সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আটটার দিকে ওসমানীনগর উপজেলার সাদিপুরের ভাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, সাদিপুর এলাকায় যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার ভাদ্র গ্রামের আওয়াল মিয়ার স্ত্রী হামিদা (২৮), ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশা চালক জুনেদ (২৮), ওসমানীনগর উপজেলার পশ্চিম ব্রাহ্মণগাঁও গ্রামের কামরুজ্জামানের দুই মেয়ে খাদিজা (২) ও করিমা (৪), একই গ্রামের ফজলু মিয়ার মেয়ে আরিফা (১২)। এছাড়া একজনের নাম জানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে দুজন মারা যান। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD