বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সিলেটে ৪.৬ মাত্রার ভূমিকম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

সিলেটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের শিলংয়ে।

এর আগে গত ১৬ জুন সকাল ১০টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। সিলেট ছাড়াও মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূ-কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া যায়। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় যার ভৌগলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD