শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

সিলেট মহানগর ও জেলা আ. লীগ কমিটিকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : সিলেট মহনগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ পূর্ণাঙ্গ কমিটি এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খানসহ পূর্ণাঙ্গ কমিটির স‌ব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেন, সিলেট আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি সিলেটের জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির সকল মহৎ ও কল্যাণকর অর্জনে ভূমিকা রেখেছে। সিলেট আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র বজায় রাখাসহ দেশের কল্যাণে সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

ড. মোমেন বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে সিলেট আওয়ামী লীগের সকল নেতা-কর্মী ও সমর্থক ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করি।

পররাষ্ট্রমন্ত্রী সিলেট আওয়ামী লীগের সব নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ দেশবাসীর মঙ্গল কামনা করেন।

সূত্র : কালের কন্ঠ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD