শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

সীমান্তে শিশু-কিশোরদের সচেতন করতে বিজিবিকে নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

সীমান্ত এলাকায় শিশু-কিশোররা যাতে মাদক, চোরাচালান সংক্রান্ত অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতনতানামূলক কার্যক্রম গ্রহণ করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৭ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বয়স ১৯ বছর দেখিয়ে আসামি করায় মামলার বাদী সিলেটের জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. সাহাব উদ্দিন ক্ষমা চাওয়ায় আদালত তাকে ক্ষমা করে দেন।

এছাড়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে এ মামলায় নিয়মিত হাজিরা অব্যাহতির নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ২০ সেপ্টেম্বর বেআইনীভাবে মহিষ চুরির মামলায় সিলেটের জৈন্তাপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বয়স ১৯ বছর দেখানোর ঘটনায় বিজিবির সুবেদার নায়েব সাহাব উদ্দিনকে তলব করে আদেশ দেন হাইকোর্ট।

আদালতের নির্দেশ মতে বিজিবির সেই নায়েব আদালতে হাজির হয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বয়স ১৯ বছর দেখানোর ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত তাকে ক্ষমা করে দিয়ে বিজিবির প্রতি সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন।

ওই শিশুসহ মামলার ১০ আসামিকে জামিনের আদেশটি বহাল রেখেছেন আদালত।

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। আজ আদালতে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

পরে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, মহিষ চুরি ও বিজিবির কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করে। সেই মামলায় ৫ নম্বর আসামি করা হয় চুতর্থ শ্রেণির এক শিশুকে। যেখানে তার বয়স দেখানো হয়েছে ১৯ বছর। এ মামলায় আগাম জামিনের জন্য এলে আদালত শিশেুকে দেখে মামলার বাদীকে তলব করে আদেশ দেন। মামলার বাদী হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত তাকে ক্ষমা করে দেন। আদালত আদেশে বলেছেন, এ মামলায় শিশুকে নিয়মিত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।

এ মামলার বিবরণ থেকে জানা যায়, সিলেটের জৈন্তাপুরের খিলাতৈল এলাকার ব্যবসায়ী সাইদুল বেপারী বৈধভাবেই ২০টি মহিষ কিনে বাড়ি আনেন। কিন্তু বিজিবি সদস্যরা গত ১৩ সেপ্টেম্বর ওই মহিষগুলো আটক করে নিয়ে যায়। এরপর বিজিবির নায়েব সুবেদার সাহাব উদ্দিন জৈন্তাপুর থানায় মামলা করেন। মামলায় আবিদুল, তার বাবা শফিক মিয়া, ভাই শামসুল হক, ভাবী রুনা বেগম, বোন শায়না বেগমসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮/১০জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, আসামিরা ১৫টি মহিষ ছিনিয়ে নেয়। তারা তাদের কাজে বাঁধা দিয়েছে।

এ অবস্থায় আবিদুলসহ ১০ জন হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন। এরপর তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD