বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন প্রধানমন্ত্রীর আজ যে এলাকায় ব্যাংক বন্ধ থাকবে স্বাস্থ্যকর জীবনযাপনে স্ট্রোক প্রতিরোধ সম্ভব আরব দলগুলোর বিরুদ্ধে ভোটের ফল চুরির অভিযোগ নেতানিয়াহুর ইসরাইলে ৯০ শতাংশ ভোট গণনা শেষ, জমে উঠেছে ক্ষমতার লড়াই তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সীমান্তে ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ৪৯ গ্রাম।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালায় বিজিবি।

আটককৃত মনিরুজ্জামান (৩৭) ওই গ্রামের কাদের আলীর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন যে সীমান্তপথে ভারতে স্বর্ণ পাচারের প্রস্তুতি চলছে। এরপর দ্রুত টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে স্বর্ণসহ আটক করে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। জব্দ করা স্বর্ণ যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। আর আটক মনিরুজ্জামানকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD