শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সীমান্তে ৭৫ কেজি ইলিশের বদলে ফেন্সিডিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

পাঁচবিবি প্রতিনিধি : বাংলাদেশ থেকে মাদক ব্যবসায়ীরা ইলিশ মাছের বদলে ভারতের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ফেন্সিডিল নেওয়ার চেষ্টা করেছে। পাঁচবিবি উপজেলার কয়া ভুঁইডোবা সীমান্ত বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এসব বদলের চেষ্টা চালায় মাদক ব্যবসায়ীরা। এই সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও কয়া মাঠ থেকে ফেন্সিডিল ও মাছগুলো জব্দ করা হয়।

আজ শুক্রবার (১৫ জানুয়ারি) পাঁচবিবি উপজেলার কয়া ভুঁইডোবা সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয় বলে বিজিবি কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার আলমগীর হোসেন জানান।

জয়পুরহাটের সীমান্তে ৭৫ কেজি ইলিশ মাছ ধরা পড়েছে, যেগুলো ‘ফেন্সিডিলের বিনিময়ে ভারতে পাচার’হচ্ছিল বলে জানায় বিজিবি।

সুবেদার আলমগীর প্রেস ব্রিফিংয়ে বলেন, কয়া ক্যাম্প এলাকার ভূঁইডোবা সীমান্ত পথে বাংলাদেশে মাদকদ্রব্যগুলো নিয়ে আসা হচ্ছিল এবং ভারতে ইলিশ মাছগুলো পাচার করা হচ্ছিল।

আলমগীর আরও জানান, জব্দ করা ফেন্সিডিল ধ্বংসের জন্য বিজিবি ব্যাটালিয়ন গুদামে জমা দেওয়া হয় ও ইলিশ মাছগুলো সীমান্ত এলাকার কয়েকটি এতিমখানায় এতিমদের মাঝে বিতরণ করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক মুহম্মদ ফেরদৌস হাসান টিটোও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD