বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০ সাদমানের সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও দিনটা ভালোই গেল বাংলাদেশের কিসমিসে বাড়ে মস্তিষ্কের কার্যকারিতা গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করা হবে: সড়কমন্ত্রী

সুখবর দিলেন রিচি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিনোদন জগতের ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তার ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও এতদিন তাকে রুপালি পর্দায় দেখা যায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শিগগিরই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন বলে সম্প্রতি একটি কফিশপ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে এ কথা জানান অভিনেত্রী।এটি তার ভক্তদের জন্য সুখবর।

সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের একটি প্রতিষ্ঠান। এটি পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন। তবে সিনেমার নাম বা সহ-অভিনেতার পরিচয় এখনই প্রকাশ করতে চাননি অভিনেত্রী। রিচি বলেন, সবই ঠিক আছে, তবে এখনই নাম বলতে চাইছি না। চমক হিসেবে রাখতে চাই।

বছরের শুরুতেই একটি অনুষ্ঠানে সিনেমায় কাজের ইঙ্গিত দিয়েছিলেন রিচি সোলায়মান। কেন এত বছর সিনেমায় অভিনয় করেননি— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, নানা সময় পরিকল্পনা হলেও পরিস্থিতি মেলেনি। তিনি বলেন, দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমায় অভিনয় করা সবসময়ই আমার ইচ্ছা ছিল।

এদিকে সিনেমার পরিচালক রাজীব সালেহীন বলেন, চলতি মাসের শেষ দিকে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেই সময় সিনেমার নাম, অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD