শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘সুড়ঙ্গ’ ছবির ভিডিও ফেসবুকে, গ্রেপ্তার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

‘সুড়ঙ্গ’ সিনেমার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক-ইউটিউব) প্রকাশ করায় ২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ (২৯ জুলাই) ডিবি অফিসে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইকরামুল কবির (বেসরকারি চাকরিজীবী) ও মো. মনিরুল শেখ (ব্যবসায়ী)।

সপ্তাহখানেক আগে পাইরেসির শিকার হয় ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’। যা দ্রুত অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই পাইরেসির মতো অবৈধ এই কাজটি মেনে নিতে পারেনি ‘সুড়ঙ্গ’ টিম।

প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ দেন ‘সুড়ঙ্গ’ সিনেমার নির্মাতা, নায়ক-নায়িকা ও প্রযোজক। তার দুদিন পর তাদের গ্রেপ্তার করল ডিবি।

‘সুড়ঙ্গ’ দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD